Start Here · 1 of 4

Writing test আসলে কী

Academic Writing-এ দুটো লেখা , মোট সময় ৬০ মিনিট।

Task 1Task 2
কী করতে হয়গ্রাফ, চার্ট, টেবিল, প্রসেস, বা ম্যাপ বর্ণনা করাএকটা প্রশ্নের উপর essay লেখা
কত সময়ে লেখা উচিত ২০ মিনিট৪০ মিনিট
ন্যূনতম শব্দ১৫০২৫০
প্রকৃতিমতামত না — শুধু বর্ণনাআপনার position বা analysis দরকার

Task 2 এর মার্ক Task 1-এর দ্বিগুণ। সময় কম পড়লে Task 2-কেই আগে গুরুত্ব দিন — ফাইনাল Writing band-এ এর প্রভাব বেশি। তবে দুটোই দিতে হয়; একটা বাদ দেওয়ার সুযোগ নেই।

শব্দসংখ্যা নিয়ে একটা ভুল ধারণা

১৫০ আর ২৫০ হলো ন্যূনতম — কম লিখলে Task Achievement/Response-এ ক্ষতি হয়; ০.৫ ব্যান্ড কেটে নিবে। কিন্তু বেশি লেখার কোনো অফিসিয়াল সীমা নেই। সময় ম্যানেজমেন্টের কারণে খুব বেশি না লেখার পরামর্শ দেওয়া হয় — এটা নিয়ম না, শুধু বাস্তবিক পরামর্শ।

চারটা বিষয়ের উপর ভিত্তি করে মার্কিং করা হয়

প্রতিটা টাস্ক চারটা criterion দিয়ে স্কোর হয়, প্রতিটার ওজন ২৫% — একটাও বাকিগুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না। পরের পাতায় এই চারটা নিয়ে বিস্তারিত আলাপ হবে।

নিজেকে যাচাই করুন

1. Task 2-তে ন্যূনতম কত শব্দ লিখতে হয়?

2. ফাইনাল Writing band-এ কোন টাস্কের প্রভাব বেশি?