২ মাসের স্টাডি প্ল্যান

৮ সপ্তাহ হাতে থাকলে তাড়াহুড়োর দরকার নেই। এই প্ল্যান আগে মাপে, তারপর প্রতিটা মডিউলের ভিত্তি গড়ে, শেষে মক দিয়ে কনফার্ম করে — একটা ধাপও বাদ না দিয়ে।

এটা কাদের জন্য

  • এক্সাম ৭-৯ সপ্তাহ দূরে, অথবা এখনো বুক করেননি
  • ভিত্তি থেকে গড়তে চান — শুধু টিপস-ট্রিক না
  • দিনে ১.৫-২ ঘণ্টা নিয়মিত দিতে পারবেন

এই প্ল্যানটা ফিক্সড, সবার জন্য এক। আপনার নিজের ব্যান্ড আর সময় ধরে হিসাব করা প্ল্যান দরকার হলে জেনারেটরটা ব্যবহার করুন।

সপ্তাহের ম্যাপ

সপ্তাহ ১বেসলাইন মাপা

মাপা
  • Cambridge IELTS 15 — Test 1 পুরোটা একদিনে, timed। এই স্কোরটাই আপনার সত্যিকারের শুরুর দাগ
  • চারটা মডিউলের কাঁচা স্কোর ব্যান্ডে বদলান: শিখিল্যাব ব্যান্ড ক্যালকুলেটর দিয়ে
  • কোন দেশে/প্রোগ্রামে কত ব্যান্ড লাগে যাচাই করুন — টার্গেট ঠিক করে নিন
  • ভুলের খাতা শুরু করুন — এখান থেকেই প্রতিটা ভুল ক্যাটাগরি সহ লিখে রাখা শুরু

সপ্তাহ ২–৩সবচেয়ে দুর্বল মডিউলের ভিত্তি

দুর্বলতম মডিউল
  • বেসলাইনের সবচেয়ে কম স্কোর করা মডিউলে প্রতিদিনের বেশিরভাগ সময়
  • রাইটিং হলে: প্রতি ফোকাস-দিনে ১টা Task লিখে চেকারে, তারপর নিজের হাতে rewrite — rewrite-ই আসল শেখা
  • রিডিং হলে: প্রতিদিন ১ প্যাসেজ timed, ভুল উত্তরের ময়নাতদন্ত — কেন ভুল হলো তা ক্যাটাগরি করে লিখুন
  • লিসেনিং হলে: উত্তর মেলানোর পর transcript পড়ে *শুনে* মিস করা জায়গা খুঁজুন, বানান-লিস্ট রাখুন
  • স্পিকিং হলে: প্রতিদিন ২ মিনিট কিউ কার্ড রেকর্ড, নিজের রেকর্ডিং শুনে কোথায় থামলেন খুঁজুন

সপ্তাহ ৪–৫দ্বিতীয় দুর্বল মডিউলের ভিত্তি

দ্বিতীয় দুর্বলতম
  • বেসলাইনের দ্বিতীয় সবচেয়ে কম স্কোরে ফোকাস শিফট — একই পদ্ধতিতে
  • আগের ফোকাস মডিউলে সপ্তাহে ২ বার রিভিউ প্র্যাকটিস — অর্জনটা যেন হারিয়ে না যায়
  • সপ্তাহ ৫ শেষে একটা মিড-পয়েন্ট মক (এক মডিউল, পুরোটা timed) — গ্যাপ কমছে কি না দেখুন

সপ্তাহ ৬বাকি দুই মডিউলে টাচ-আপ

ব্যালেন্স
  • যে দুই মডিউল এখনো ছোঁয়া হয়নি, সেগুলোতে এই সপ্তাহ সময় দিন
  • সব মডিউলে এখন পর্যন্ত হওয়া উন্নতি ভুলের খাতায় লিখে রাখুন — সপ্তাহ ১-এর সাথে তুলনা করুন
  • স্পিকিং পার্টনার খুঁজুন (বা রেকর্ড চালিয়ে যান) — সপ্তাহে অন্তত ২ দিন সংলাপ প্র্যাকটিস

সপ্তাহ ৭–৮ফুল মক সাইকেল + কনফার্ম

কনফার্ম
  • সপ্তাহে ২-৩টা পুরো মক — Cambridge 17/18/19, একদিনে, timed, ফোনে Do Not Disturb
  • প্রতি মকের পর ভুলের খাতার রিভিউ শিট — কোন প্যাটার্ন এখনো আছে?
  • পরপর ৩ মকে টার্গেট ছুঁলে তবেই এক্সাম বুক করুন — না ছুঁলে বুকিং পিছিয়ে দিন
  • শেষ ৩ দিন নতুন কিছু না — হালকা রিভিউ আর ঘুম

দৈনিক রুটিন

শনিফোকাস মডিউল + টপিক ভোকাব রিভিউ
রবিফোকাস মডিউল + গতকালের ভুল ঠিক করা
সোমফোকাস মডিউল, timed প্র্যাকটিস
মঙ্গলস্পিকিং — কিউ কার্ড ২ মিনিট রেকর্ড, নিজে শুনুন
বুধরিডিং বা লিসেনিং — এক সেকশন, timed
বৃহস্পতিফোকাস মডিউল + ভুলের খাতায় সপ্তাহের এন্ট্রি
শুক্রসাপ্তাহিক রিভিউ + হালকা দিন — নতুন কিছু না

"ফোকাস মডিউল" মানে ওই সপ্তাহের ব্লক যেটা বলছে। শুক্রবার সবসময় হালকা — রিভিউয়ের দিন।

৮ সপ্তাহ একা ধরে রাখা — সবচেয়ে কঠিন অংশ সপ্তাহ ৩-এর পর।

প্রথম সপ্তাহ সবাই পারে, উৎসাহ থাকে। আসল পরীক্ষা মাঝের সপ্তাহগুলোয় — যখন কেউ দেখছে না। ক্রাশ ব্যাচে সপ্তাহে ৬ দিন লাইভ, প্রতি সপ্তাহে আপনার লেখায় ফিডব্যাক — একা চালাতে হয় না।

ক্রাশ ব্যাচ দেখুন →