আমাদের কথা
ভিত্তি তৈরি করি।
টিপস নয়।
আমি এহসান নেওয়াজ। ইকনোমিক্স গ্র্যাজুয়েট, IELTS 8.0, খুলনার মানুষ। শিখিল্যাব আমার হাতে গড়া — একা শুরু, ইচ্ছা করেই ছোট।
শুরুটা একটা পর্যবেক্ষণ থেকে। চারপাশে দেখলাম দুটো একই রোগ, দুই বয়সে: শ্রেণী ৩-এর বাচ্চা গণিতের নিয়ম মুখস্থ বলে যাচ্ছে — কেন কাজ করে জানে না। আর ৬.৫-এ আটকে থাকা IELTS পরীক্ষার্থী চতুর্থ কোর্স কিনছে — অথচ তার দরকার লেকচার না, প্রতিদিনের প্র্যাকটিস আর কেউ একজন যে ভুলটা ধরিয়ে দেবে।
দুটোরই গোড়া এক: আমরাফলাফলমুখস্থ করাই,ভিত্তিতৈরি করি না। পড়া মানে শব্দ চেনা নয় — বোঝা। শেখা মানে শোনা নয় — করা। শিখিল্যাবের সবকিছু এই দুই লাইনের ওপর দাঁড়িয়ে:বুঝে শেখা। করে শেখা।
শিখিল্যাব যা নয় — আর যা
মুখস্থ করানো কোচিং
বুঝে শেখা — কেন কাজ করে, সেটা আগে
টিপস, ট্রিক, শর্টকাট
ভিত্তি — যেটা পরীক্ষার পরেও থেকে যায়
৪০ ঘণ্টার লেকচার বিক্রি
প্র্যাকটিস আর রিভিউ — কাজটাই প্রোডাক্ট
সবার জন্য এক ওষুধ
ভুল ধরে ধরে — আপনার ভুলই আপনার সিলেবাস
"আমরা একই শিক্ষা দিই। পথ আলাদা। ভিত্তি তৈরি করি।"
যুক্তিটা সোজা। বোঝার ওপর দাঁড়ানো শেখা মস্তিষ্কে থেকে যায় — মুখস্থ পরীক্ষার পরদিন মুছে যায়। যে বাচ্চা "কেন" জিজ্ঞেস করতে শেখে, সে সারাজীবন নিজে নিজে শিখতে পারে — কোচিং ছাড়াই। সেটাই লক্ষ্য: শিক্ষার্থীকে আমাদের ওপর নির্ভরশীল করা না, নিজের পায়ে দাঁড় করানো।
পথ দেখিয়েছেন যারা: অরবিন্দ গুপ্ত (সস্তা উপকরণে বিজ্ঞান), Singapore Math (হাতে-কলমে থেকে বিমূর্তে), Foldscope আর PhET (সবার হাতে যন্ত্র), আর IELTS-এ band descriptor নিজেই — যেটা পাবলিক ডকুমেন্ট, কিন্তু কেউ পড়ে না।
এখন যা চলছে
শ্রেণী ১–৫
শিখিল্যাব কিডস
ফ্রি ওয়ার্কশিট, গেম, ঘরে-করা বিজ্ঞান পরীক্ষণ — বুঝে শেখার ভিত্তি, ছোটবেলা থেকে।
কিডস দেখুন →
প্রাপ্তবয়স্ক
শিখিল্যাব IELTS
ফ্রি স্ট্র্যাটেজি সিরিজ আর ক্রাশ ব্যাচ — কোর্স নয়, প্র্যাকটিস আর রিভিউ।
IELTS দেখুন →
সামনে: খুলনায় সরাসরি কোচিং। তারিখ এখনো দিচ্ছি না — যেদিন প্রস্তুত, সেদিন বলব।