১ মাসের স্টাডি প্ল্যান
এক্সাম হাতে ৪ সপ্তাহ। এখন গোছানোর সময় নেই — যা লাগবে ঠিক ততটাই করার সময়। দিনে ২-৩ ঘণ্টা ধরে এই রুটিন, প্রতি সপ্তাহে একটা কাজ।
এটা কাদের জন্য
- এক্সাম বুক করা আছে, ৩-৫ সপ্তাহ হাতে আছে
- চারটা মডিউলেই মোটামুটি হাত আছে — একদম শূন্য থেকে শুরু না
- দিনে অন্তত ২ ঘণ্টা সত্যিই বের করতে পারবেন
এই প্ল্যানটা ফিক্সড, সবার জন্য এক। আপনার নিজের ব্যান্ড আর সময় ধরে হিসাব করা প্ল্যান দরকার হলে জেনারেটরটা ব্যবহার করুন।
সপ্তাহের ম্যাপ
সপ্তাহ ১ — বেসলাইন মাপা + দুর্বল জায়গা চেনা
মাপা- Cambridge IELTS 15 — Test 1 পুরোটা একদিনে, timed। এটাই সত্যিকারের শুরুর দাগ
- L/R কাঁচা স্কোর ব্যান্ডে বদলান: শিখিল্যাব ব্যান্ড ক্যালকুলেটর
- একটা Task 2 লিখে চেকারে দিন — কোথায় সবচেয়ে বেশি নম্বর যাচ্ছে দেখুন
- স্পিকিং: একটা কিউ কার্ড ২ মিনিট রেকর্ড করে নিজে শুনুন
- ভুলের খাতা শুরু করুন — এই সপ্তাহ থেকেই প্রতিটা ভুল লিখে রাখুন
সপ্তাহ ২ — সবচেয়ে বড় ফাঁক ধরে ফোকাস
দুর্বলতম মডিউল- সপ্তাহ ১-এর সবচেয়ে কম স্কোর করা মডিউলে দিনের বেশিরভাগ সময় দিন
- রাইটিং হলে: প্রতিদিন ১টা Task লিখে চেকারে, পরদিন একই essay rewrite করুন
- রিডিং/লিসেনিং হলে: প্রতিদিন ১টা প্যাসেজ বা সেকশন timed, ভুল বিশ্লেষণ
- বাকি তিনটা মডিউলে হালকা টাচ — একদম ফেলে রাখবেন না
- ভুলের খাতায় প্যাটার্ন খুঁজুন — একই ভুল বারবার হচ্ছে কি না
সপ্তাহ ৩ — দ্বিতীয় দুর্বল মডিউল + প্রথমটার rewrite
দ্বিতীয় দুর্বলতম- সপ্তাহ ১-এর দ্বিতীয় সবচেয়ে কম স্কোরে ফোকাস শিফট করুন
- সপ্তাহ ২-এর মডিউলে সপ্তাহে ২-৩ বার রিভিউ প্র্যাকটিস — ভুলে না যাওয়ার জন্য
- স্পিকিং: সপ্তাহে অন্তত ৩ দিন, ২ মিনিট রেকর্ড + নিজে শোনা
- একটা ছোট মক (এক মডিউল, পুরোটা timed) করে দেখুন গ্যাপ কমছে কি না
সপ্তাহ ৪ — ফুল মক সাইকেল + কনফার্ম
কনফার্ম- সপ্তাহের প্রথম ৪ দিনে ২টা পুরো মক টেস্ট — Cambridge 17/18, একদিনে, timed
- প্রতিটা মকের পর ভুলের খাতার রিভিউ — এক্সামের আগে শেষ সংশোধনের সুযোগ
- এক্সামের ২ দিন আগে থেকে নতুন কিছু না — শুধু হালকা রিভিউ আর ঘুম
- এক্সামের আগের রাত: কিছুই না। ফোন সরিয়ে রাখুন, তাড়াতাড়ি ঘুমান
দৈনিক রুটিন
শনিফোকাস মডিউল, ৯০ মিনিট + রাইটিং/স্পিকিং একটা ছোট টাস্ক
রবিফোকাস মডিউল + গতকালের ভুল রিভিউ
সোমফোকাস মডিউল, timed প্র্যাকটিস
মঙ্গলস্পিকিং — কিউ কার্ড রেকর্ড + রিডিং এক প্যাসেজ
বুধফোকাস মডিউল + লিসেনিং এক সেকশন
বৃহস্পতিফোকাস মডিউল + ভুলের খাতায় সপ্তাহের এন্ট্রি
শুক্রসাপ্তাহিক রিভিউ + হালকা দিন — নতুন কিছু না
৪ সপ্তাহে সময় কম বলেই প্রতিদিন অন্তত ২ ঘণ্টা ধরা — এক দিন miss হলে পরের দিন দ্বিগুণ করে পুষিয়ে নিন, ফেলে রাখবেন না।
একা একা টাইট রুটিন ধরে রাখা কঠিন।
নিজে নিজে ৪ সপ্তাহ চালানো সহজ কথা না — বিশেষ করে রাইটিং আর স্পিকিংয়ে, যেখানে নিজের ভুল নিজে ধরা যায় না। ক্রাশ ব্যাচে সপ্তাহে ৬ দিন লাইভ, প্রতি সপ্তাহে আপনার লেখায় ব্যক্তিগত ফিডব্যাক।
ক্রাশ ব্যাচ দেখুন →