ফাউন্ডিং ব্যাচ · ১০ সিট

IELTS ৬.৫ ক্রাশ ব্যাচ

৮ সপ্তাহ। প্রতিদিন প্র্যাকটিস। প্রতি সপ্তাহে নিজের লেখায় ফিডব্যাক।

বেশিরভাগ অ্যাডমিশনের দরজা খোলে ৬.০–৬.৫-এ — সেটাই টার্গেট, ঠিক ততটাই। এটা ভিডিও কোর্স না, লেকচার নেই। রাতে assignment পাবেন, নিজে করবেন, জমা দেবেন। রাত ৮টায় লাইভে বসে দেখবেন কোথায় আটকালেন — সপ্তাহে ৬ দিন, ৮ সপ্তাহ, তারপর অক্টোবরের exam।

শুরু: ৮ আগস্ট৮ সপ্তাহসপ্তাহে ৬ দিন লাইভরাত ৮টা, Google Meetঅক্টোবরের এক্সাম টার্গেট

৳৯৯৯-এ কী পাচ্ছেন

সপ্তাহে ৬ দিন লাইভ

শনি–বৃহস্পতি রাত ৮:০০–৯:০০। লেকচার নেই — প্র্যাকটিস, error clinic, drill।

সপ্তাহে ২টা ব্যক্তিগত ফিডব্যাক

আপনার নিজের লেখা essay, লাইন ধরে ধরে — descriptor-এর ভাষায়। বাইরে এক essay চেক ৫০০৳; এখানে ৮ সপ্তাহে ১৬টা।

ভুলের খাতা

আপনার নিজের ভুলের প্যাটার্ন ট্র্যাক হয় — কোন ভুল কতবার করলেন, কবে ছাড়লেন। AI প্রতিবার নতুন চোখে দেখে; আমরা ৯ নম্বর essay-তে ১ নম্বরটা মনে রাখি।

স্পিকিং পেয়ার

র‍্যান্ডম partner খোঁজা বন্ধ। ব্যাচের ভেতরেই জোড়া, ৪/৩/২ টেকনিকে স্ট্রাকচার্ড প্র্যাকটিস।

সাপ্তাহিক মক

প্রতি শুক্রবার নিজে টাইমড মক (Cambridge), বৃহস্পতিবার লাইভে রিভিউ।

WhatsApp গ্রুপ

প্রতি রাতে পরের দিনের assignment। জমা, প্রশ্ন, streak — সব এখানে।

তুলনার জন্য: কোচিংয়ের IELTS কোর্স ১৫–২০ হাজার টাকা — ফিডব্যাক ছাড়া। শুধু essay checking সার্ভিসই ৫০০৳/টা। এখানে ৮ সপ্তাহের সব মিলিয়ে ৳৯৯৯ — কারণ এটা ফাউন্ডিং ব্যাচ, আর আপনার কাছ থেকে চাই honest feedback।

প্রতিদিনের লুপ

আগের রাতে

WhatsApp-এ assignment: আজকের মডিউল (স্ট্র্যাটেজি পোস্ট বা brief) + Cambridge প্র্যাকটিস সেট। ৬০–৯০ মিনিটের নিজের কাজ।

বিকাল ৫টার মধ্যে

জমা দিন — essay / speaking recording / dictation / reading error log (দিন অনুযায়ী ঘোরে)।

রাত ৮:০০–৯:০০

Google Meet লাইভ। লেকচার নেই — feedback আর practice।

লাইভ ঘণ্টাটা যেভাবে যায়

১০ মিনিট

attendance + streak

২০ মিনিট

error clinic — ৪–৫টা জমা দেওয়া কাজ (নাম ছাড়া) স্ক্রিনে লাইভ ঠিক হয়

২০ মিনিট

timed drill একসাথে — speaking-এর দিনে breakout জোড়ায়

১০ মিনিট

আগামীকালের brief

৮ সপ্তাহের নকশা

সপ্তাহ ১

diagnostic mock + ভুলের খাতা সেটআপ + টার্গেট ঠিক করা — কার কত লাগবে, কোথায় দাঁড়িয়ে

সপ্তাহ ২–৭

মডিউল রোটেশন: শনি Writing · রবি Listening · সোম Reading · মঙ্গল Writing · বুধ Speaking · বৃহস্পতি মিনি-মক রিভিউ

সপ্তাহ ৮

মক উইক — পরপর টাইমড ফুল মক, exam-day রুটিন, শেষ ফিডব্যাক রাউন্ড

শুক্রবার লাইভ নেই — নিজে টাইমড মক দেবেন, রিভিউ হবে লাইভে।

২৮ মডিউল — কী কী শিখবেন

Writing

১০ মডিউল
  • W1 · প্রশ্ন চেনা — Task 2-র ৫ ধরন
  • W2 · planning ও brainstorm
  • W3 · position ধরে রাখা
  • W4 · এক প্যারা, এক আইডিয়া
  • W5 · intro/conclusion — template-গন্ধ ছাড়া
  • W6 · cohesion — "moreover" রোগ
  • W7 · lexical — কঠিন নয়, ঠিক শব্দ
  • W8 · complex sentence — না ভেঙে
  • W9 · Task 1 (Academic)
  • W10 · editing ও rewrite অভ্যাস

Reading

৬ মডিউল
  • R1 · বাক্য সার্জারি
  • R2 · WPM, chunking আর ৯৫% coverage সত্য
  • R3 · True/False/Not Given
  • R4 · matching headings
  • R5 · gap fill ও summary
  • R6 · ৬০ মিনিট ভাগ — কখন ছাড়বেন

Listening

৬ মডিউল
  • L1 · connected speech (কানে ধরো)
  • L2 · Section 1 — numbers ও spelling
  • L3 · paraphrase ধরা
  • L4 · maps ও diagrams
  • L5 · Section 4 monologue
  • L6 · predict → listen → verify রুটিন

Speaking

৬ মডিউল
  • S1 · fluency — ৪/৩/২ টেকনিক
  • S2 · Part 1 — extend করুন, rambling নয়
  • S3 · Part 2 cue card — ১-মিনিট নোট সিস্টেম
  • S4 · Part 3 — opinion language
  • S5 · intelligibility ≠ accent
  • S6 · discourse markers — natural ভাবে

প্রশ্ন যেগুলো আসবেই

এটা কাদের জন্য?

যার টার্গেট ৬.০–৬.৫ — অর্থাৎ বেশিরভাগ অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট — আর এক্সাম অক্টোবর-নভেম্বরে। এখন ৫.৫–৬.০-এ থাকলে এই ৮ সপ্তাহ ঠিক আপনার জন্য। ৫.০-এর নিচে থাকলে আগে ভাষার ভিত্তি দরকার — ব্যাচের গতি তখন উল্টো চাপ হবে।

AI তো ফ্রিতে essay check করে — এটা কেন?

ঠিক। তাই আমরা AI review বিক্রি করি না — বরং শেখাই কীভাবে AI দিয়ে নিজের ড্রাফট চেক করবেন। সমস্যা হলো descriptor না বুঝলে AI আপনাকে ০.৫–১ band বেশি দেখায়, আর প্রতিবার নতুন চোখে দেখে বলে আপনার ভুলের প্যাটার্ন কখনো ধরে না। ব্যাচ বেচে যা AI দিতে পারে না: প্রতিদিনের রুটিন, ভুলের খাতা, লাইভ error clinic, আর মানুষের সাথে স্পিকিং।

কী কী কিনতে/জোগাড় করতে হবে?

Cambridge IELTS বই (১৫–১৯-এর যে কোনো দুটো) — নিজে কিনবেন বা PDF জোগাড় করবেন, নীলক্ষেতে ২০০–৩০০৳। আর একটা খাতা — ভুলের খাতা। ব্যস। আমরা কোনো ম্যাটেরিয়াল বেচি না।

প্রতিদিন রাত ৮টায় আসতেই হবে?

হ্যাঁ — নির্দিষ্ট সময়টাই মেকানিজম। রেকর্ডিং দেখার কিছু নেই, কারণ লেকচারই নেই; মিস করলে সেদিনের clinic আর drill মিস। attendance streak ট্র্যাক হয়। দিনে মোট লাগবে ২–২.৫ ঘণ্টা: ১ ঘণ্টা লাইভ + ৬০–৯০ মিনিট নিজের কাজ।

Academic নাকি General Training?

এই ব্যাচ Academic। GT-র চাহিদা দেখলে পরে আলাদা ট্র্যাক।

৳৯৯৯ কীভাবে দেব? ফেরত পাওয়া যায়?

bKash-এ, সিট কনফার্মের সময় এককালীন। প্রথম সপ্তাহ শেষে মনে হলে এটা আপনার জন্য না — পুরো টাকা ফেরত, কোনো প্রশ্ন ছাড়া। ফাউন্ডিং দামটা এই ব্যাচেই — পরের ব্যাচ ৳১,৯৯৯।

ব্যাচ শেষে কী?

অক্টোবরে exam দেবেন। যারা চালিয়ে যেতে চান — মাসিক প্র্যাকটিস মেম্বারশিপ থাকবে (৳৪৯৯/মাস), ব্যাচের সবাই আগে সুযোগ পাবেন।

৮ আগস্ট, রাত ৮টা। ১০টা সিট।

অক্টোবরে exam দিতে চাইলে প্রস্তুতির সপ্তাহগুলো এখনই। সিট নিন, ৮ আগস্ট থেকে প্রতিদিন রাত ৮টায় দেখা হবে।

প্রথম সপ্তাহ পছন্দ না হলে পুরো টাকা ফেরত।