ফ্রি টুল

কোন দেশে কত ব্যান্ড দরকার?

যতটা দরকার, ঠিক ততটা চাপ নিন — না কম, না বেশি। দেশ আর লক্ষ্য বাছুন, আসল সংখ্যাটা দেখুন। Safe থাকতে চাইলে টার্গেটে হাফ ব্যান্ড যোগ করে নিন — ব্যস।

ওভারঅল

৬.৫

প্রতি ব্যান্ডে ন্যূনতম

৬.০

কোন পরীক্ষা

Academic

  • বেশিরভাগ ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড: ওভারঅল ৬.৫, কোনো ব্যান্ডে ৬.০-এর নিচে না।
  • SDS স্ট্রিম ২০২৪-এ বন্ধ হয়েছে — এখন সব স্টাডি পারমিট এক নিয়মে, ভিসার আলাদা IELTS শর্ত নেই; ইউনিভার্সিটির শর্তটাই আসল।

এগুলো সাধারণ চিত্র (জুলাই ২০২৬ পর্যন্ত হালনাগাদ) — নির্দিষ্ট প্রোগ্রামের শর্ত আলাদা হতে পারে। ফাইনাল সিদ্ধান্তের আগে প্রোগ্রামের অ্যাডমিশন পেজ আর অফিসিয়াল ভিসা সাইট দেখে নিন।

যে প্রশ্নগুলো সবাই করে

কানাডায় ব্যাচেলর্সের জন্য কত ব্যান্ড লাগে?

বেশিরভাগ ইউনিভার্সিটিতে ওভারঅল ৬.৫, কোনো ব্যান্ডে ৬.০-এর নিচে না (IELTS Academic)। কলেজ/ডিপ্লোমায় ৬.০ (each ৫.৫)।

IELTS ৬.০ দিয়ে কোথায় পড়া যায়?

কানাডার কলেজ, UK-র অনেক ব্যাচেলর্স, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি (কিছু), মালয়েশিয়া, জার্মানির কিছু প্রোগ্রাম, আর আমেরিকার মিড-টিয়ার ইউনিভার্সিটি — ৬.০-েই দরজা খোলে। নিজের প্রোগ্রামের আসল শর্তটা জেনে ঠিক ততটাই টার্গেট করুন — safe থাকতে চাইলে হাফ ব্যান্ড বাড়িয়ে নিন।

Academic নাকি General Training — কোনটা দেব?

পড়াশোনার জন্য Academic। কানাডা Express Entry বা অস্ট্রেলিয়া PR-এর জন্য General Training চলে (অস্ট্রেলিয়ায় Academic-ও নেয়)। UK ভিসার নন-ডিগ্রি রুটে UKVI ভার্সন লাগে — একই পরীক্ষা, আলাদা রেজিস্ট্রেশন।

কানাডা PR-এর জন্য কত ব্যান্ড লাগে?

Express Entry-তে হিসাব CLB-তে। CLB ৭ (চার মডিউলে ৬.০, General Training) ন্যূনতম; ভালো পয়েন্টের জন্য CLB ৯ — লিসেনিং ৮.০, রিডিং-রাইটিং-স্পিকিং ৭.০।

নার্সদের UK যেতে কত ব্যান্ড লাগে?

NMC রেজিস্ট্রেশনে ওভারঅল ৭.০ — রিডিং, লিসেনিং, স্পিকিংয়ে ৭.০, রাইটিংয়ে ৬.৫ পর্যন্ত গ্রহণযোগ্য। OET বিকল্প হিসেবে দেওয়া যায়।

টার্গেট এখন পরিষ্কার। বাকিটা প্রতিদিনের প্র্যাকটিস।

যে ব্যান্ডটা দরকার, সেখানে পৌঁছানোর রাস্তা — প্রতিদিন লেখা, আর নিজের লেখায় ফিডব্যাক পাওয়া।

ব্যাচ সম্পর্কে জানুন →

টার্গেট জানা হলো — এখন হিসাব করুন কোন মডিউলে কত লাগবে: ব্যান্ড ক্যালকুলেটর →