ভুলের খাতা

AI প্রতিবার আপনার লেখা নতুন চোখে দেখে — গতবার কী ভুল করেছিলেন, মনে রাখে না। এই খাতাটা রাখে। প্রতি প্র্যাকটিসের পর ৫ মিনিট: কী ভুল, সঠিকটা কী, আর কেন হলো। দুই সপ্তাহ পর খাতা খুললেই দেখবেন আপনার ভুল ৪–৫টা প্যাটার্নেই ঘোরে — সেগুলোই আপনার আসল সিলেবাস।

  • শিট ১ (লগ): প্রতিদিনের ভুল, কারণ ক্যাটাগরিসহ। সপ্তাহে ১–২ পাতা লাগবে — কয়েক কপি প্রিন্ট করুন।
  • শিট ২ (রিভিউ): প্রতি শুক্রবার ১০ মিনিট — প্যাটার্ন খুঁজুন, পরের সপ্তাহের এক ফোকাস ঠিক করুন।
প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বাছলেই ফাইল হয়ে যাবে
ভুলের খাতাশিট ১ — প্রতিদিনের লগ
শিখিল্যাব
নাম:
টার্গেট ব্যান্ড:
সপ্তাহ:

“কেন” কলামে শুধু অক্ষরটা লিখুন —

জানতামই না জানতাম, খেয়াল করিনি সময়ের চাপে বানান / গ্রামার ফর্ম প্রশ্নটাই ভুল বুঝেছি
তারিখমডিউলভুলটা — যা লিখেছিলাম / ভেবেছিলামসঠিকটাকেনরিভিউ ✓

নিয়ম: প্রতি প্র্যাকটিসের পরপরইলিখুন, স্মৃতি থেকে না। “রিভিউ” ঘরে টিক পড়বে যেদিন ভুলটা আবার দেখে নিজে শুদ্ধটা বলতে পারবেন — লেখার ৩ দিন পর চেষ্টা করুন।

shikhilab.com/ieltsফ্রি টেমপ্লেট — কপি করুন, ছড়িয়ে দিন
ভুলের খাতাশিট ২ — সাপ্তাহিক রিভিউ (প্রতি শুক্রবার, ১০ মিনিট)
শিখিল্যাব

১। এই সপ্তাহে কোন কারণ-ক্যাটাগরির ভুল সবচেয়ে বেশি? (লগ গুনে দেখুন)

২। সবচেয়ে বেশি ঘুরেফিরে আসা ৩টা ভুলের প্যাটার্ন —

৩। গত সপ্তাহের ফোকাস-ভুলটা কি এই সপ্তাহে কমেছে? কীভাবে বুঝলেন?

৪। পরের সপ্তাহের একটাই ফোকাস — কোন প্যাটার্নটা মারবেন?

মক স্কোর ট্র্যাকার — পরপর ৩ বার টার্গেট ছুঁলে তবেই এক্সাম বুক করুন

তারিখমক সোর্স (Cambridge #)LRWSওভারঅল

L/R কাঁচা স্কোর ব্যান্ডে বদলাতে: shikhilab.com/ielts/band-calculator

shikhilab.com/ieltsফ্রি টেমপ্লেট — কপি করুন, ছড়িয়ে দিন

ব্যাচে এই খাতাটাই আমি দেখি — প্রতি সপ্তাহে।

৮ সপ্তাহের ক্রাশ ব্যাচে আপনার ভুলের খাতা ধরে ফিডব্যাক চলে — কোন প্যাটার্ন কমছে, কোনটা রয়ে গেছে। ৮ আগস্ট শুরু।

ক্রাশ ব্যাচ দেখুন →