IELTS-এর জগতে আমার জানা সবচেয়ে সহজ আর কার্যকর Writing ক্লাসগুলো IELTS Simon-এর। ভাষা সহজ আর প্রাঞ্জল, টেকনিকগুলো পরীক্ষার হলে সত্যিই কাজে লাগে। সাইমন (Simon Corcoran) একজন সাবেক IELTS examiner, তাই তার গাইডলাইন নির্দিধায় অনুসরণ করা যায়।

নিজের IELTS প্রস্তুতির সময় ভীষণ ইচ্ছা ছিলো: একদিন ঠিক এমন সহজ একটা সিরিজ বাংলায় বানাব। নানা বাস্তবতায় সেটা আর হয়ে ওঠেনি। এই ব্লগ সিরিজ সেই ইচ্ছারই প্রতিফলন।

এই সিরিজ কীভাবে পড়বেন

Lesson 1 থেকে ক্রম ধরে পড়ুন, কারণ প্রতিটা লেসন আগেরটার সাথে সম্পৃক্ত। Lesson 1-5 এসে-র অংশগুলো শেখায়: Introduction, দুটো Main Paragraph, Conclusion আর লেখার আগের ১০ মিনিটের প্ল্যান। Lesson 6-9-এ ৪ ধরনের প্রশ্নের প্রতিটায় সাইমনের একটা পুরো এসে লাইন বাই লাইন আছে।

প্রতিটা লেসনের শেষে "আজকের কাজ" নামে ছোট একটা অনুশীলন আছে। পড়ে রেখে দেবেন না, কাজটা করে তবেই পরের লেসনে যাবেন।

Writing Task 2: ১১টি লেসন

  1. Lesson 1: What the task requires: Writing Task 2 পরিচিতি, মাত্র ১৩ টা বাক্যে এসে লেখার প্ল্যান আর ৪০ মিনিটের টাইম ম্যানেজমেন্ট।
  2. Lesson 2: Introductions: ৫ মিনিটে ২ বাক্যের Introduction।
  3. Lesson 3: Main body paragraphs: Main Paragraph লেখার ২টি পদ্ধতি, Firstly, Secondly, Finally আর Idea, Explain, Example।
  4. Lesson 4: Conclusions: নতুন কিছু না এনে ১ বাক্যের Conclusion।
  5. Lesson 5: Planning: লেখার আগের ১০ মিনিটের প্ল্যানিং।
  6. Lesson 6: Opinion (agree/disagree) essays: Opinion essay-র নিয়ম আর সাইমনের পুরো এসে।
  7. Lesson 7: Discussion essays: দুই পক্ষ আর নিজের মত, সাইমনের পুরো এসে।
  8. Lesson 8: Problem and solution essays: কারণ আর সমাধান, সাইমনের পুরো এসে।
  9. Lesson 9: Two-part questions: দুটো প্রশ্ন, দুটো Main Paragraph, সাইমনের পুরো এসে।
  10. Lesson 10: Extra help for agree/disagree questions: Strong Agree, Strong Disagree আর Partly Agree-র ৪টি কেস।
  11. Lesson 11: Course summary: পুরো কোর্সের সামারি, আর টেকনিকের বাইরে কী লাগে।

এসে আর উদাহরণের ইংরেজি বাক্যগুলো সাইমনের নিজের, এক শব্দও বদলানো হয়নি। বাংলায় শুধু ব্যাখ্যাটুকু।

সাইমনের পুরোনো ওয়েবসাইট এখন বন্ধ। নতুন লেসন তিনি দেন তাঁর Substack-এ।

কোনো লেসন বুঝতে অসুবিধা হলে বা কোথা থেকে শুরু করবেন ঠিক করতে না পারলে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।